বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার নাকাই হাটে ঔষধ ব্যবসায়ীদের দোকান বন্ধের ঘোষণা

গাইবান্ধার নাকাই হাটে ঔষধ ব্যবসায়ীদের দোকান বন্ধের ঘোষণা

মো :আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঔষধ ব্যবসায়ীদের জরিমানা করায় রাত ৮ পর্যন্ত সব দোকান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

৫ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক নাকাইহাটে অভিযান পরিচালনা করে।

এসময় রক্তিম মেডিকেল স্টোরকে ৪ হাজার, হামিদা মেডিকেলকে ১০ হাজার, এস এস মেডিকেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (ক) ৩৭ এবং ৪৫ ধারায় এ জরিমানা করা হয়।

মহামারী করোনাকালে উপজেলার প্রত্যন্ত এলাকায় ওষুধ ব্যবসায়ীরা সেবা প্রদান করে যাচ্ছেন। এমন দাবী করে ওষুধ ব্যবসায়ীরা জানান, স্বাস্থ্যবিধি মেনে এ হাটের সব দোকান মালিকরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছে । তারপরও আমাদের উপর জরিমানার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত সব ওষুধের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

উপজেলা শহর থেকে ১৬ কিলোমিটার দূরের এই হাটটি বেশ কয়েকটি ওষুধের দোকান অবস্থিত। তাদের এমন সিদ্ধান্তে শত শত রোগী ঔষধ কিনতে না পেরে হয়রানির শিকার হচ্ছে। অনেকেই নিত্য প্রয়োজনীয় ঔষধ না পেয়ে হতাশা প্রকাশ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com