এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ শেখ কামালের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । আজ বৃহস্পতিবার ১১ টার দিকে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তকিম মন্ডল, ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল সরদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মোছাঃ জিন্নাতুন নেতা বাদল, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ দুলাল মিয়া সরদার, এ্যডঃ মোর্শেদ রহমান, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুল আরশ শুভ, পৌর যুব মহিলালীগের
সভানেত্রী শেখ রহিমা তারা। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply