বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীনগরে শহীদ শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী উদযাপন

রাণীনগরে শহীদ শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী উদযাপন

মিশকাতুর রহমান রিপন রাণীনগর (নওগাঁ):

সারাদেশের মতো নওগাঁর রাণীনগরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিনটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে উপজেলা প্রশাসন। প্রথমে উপজেলা পরিষদ সভাকক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শেখ কামালের জীবনী ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তার পরিবারের সকলকে নির্মম ভাবে হত্যা করার বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আলোচকরা শেখ কামালের জন্মদিন থেকে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ এই ৩টি বিষয়কে বুকে ধারন, লালন ও পালন করতে সকলকে আহ্বান জানান। তবেই আমরা বঙ্গবন্ধু প্রেমিক হয়ে তার আদর্শে নিজেকে গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্নের এই লাল সবুজের বাংলাদেশ গড়তে পারবো। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা প্রশাসন দপ্তরের অন্যান্য কর্মকর্তা, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু, একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com