মুতাছিন বিল্লাহ,জীবননগর অফিসঃ
জীবননগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার(৫ আগষ্ট) সকাল ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভুমি মোঃ মহিউদ্দিন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাধারন মানুষের মাঝে বিনামুল্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply