মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবাষর্কী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন প্রশাসনের আয়োজনে ভার্চয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দীন বাহার।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।
আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম ফারুক, সাংবাদিক আবুল হাসানাত বাবুল।
জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ এর সঞ্চালনা সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
Leave a Reply