বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে শেখ কামালের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন

বোয়ালমারীতে শেখ কামালের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে ফরিদপুরের বোয়ালমারীতে তাঁর স্মৃতির স্মরণে নির্মিত অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শেখ কামালের বেদীতে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস প্রমুখ। এছাড়া বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়ার নেতৃত্বে পৌরসভার পক্ষ থেকে শহীদ শেখ কামালের বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ পুস্পস্তবক অর্পণ করেন। 
এছাড়া এ উপলক্ষে বিকাল ৫টায় উপজেলা যুবলীগের  উদ্যোগে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. দাউদুজ্জামান দাউদের রেজিস্ট্রি অফিস সংলগ্ন ব্যক্তিগত অফিসে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি  আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি আসাদুজজামান মিন্টু, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু,জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দাউদুজ্জামান দাউদ সহ নেতৃবৃন্দ।।
পরে উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে আছর বাদ বোয়ালমারী সরকারি কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আমিনুর শেখ ফাহিম, সাধারণ সিরাজুল ইসলাম মিদুল প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com