আব্দুল্লাহ্ আল-আমিন,শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় সারাদেশের ন্যায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫আগস্ট) দিনভর পালিত নানা কর্মসূচির মধ্যে শেখ কামাল-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান,উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে বিনামূল্যে গাছের চারা বিতরণ, বাদ যোহর বা সুবিধাজনক সময়ে ইসলামিক ফাউন্ডেশন ও সকল মসজিদ কমিটি কর্তৃক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর রূহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল উল্লেখযোগ্য।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কামাল এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মাত্র ২৬ বছর বয়সে স্বপরিবারের হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন তিনি।
Leave a Reply