মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় গত বুধবার বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮০২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ১৫জন। সুস্থ হয়েছেন ১৫৫জন।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় দুই হাজার ৬১৮ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ৩০দশমিক ৬ শতাংশ। বিদেশগামী ১৪৮ জন যাত্রীর করোনা পরীক্ষায় ছয় জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য এক লক্ষ ৩৫ হাজার ৮৯জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে এক লক্ষ ৩১ হাজার ৯০৬ জনের। এর মধ্যে ৩২হাজার ৭৮৭জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৭হাজার ৫৬০জন। আর মারা গেছেন ৭৭২ জন।
গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে কুমিল্লা সিটি কর্পেরেশন এলাকায় চারজন, দাউদকান্দি ও মুরাদগঞ্জে দুজন করে, চৌদ্দগ্রাম, বুড়িচং, দেবিদ্বার,মনোহরগঞ্জ ,বরুড়া, আদর্শ সদর ও বি-পাড়া উপজেলায় একজন করে মারা যান।
এদিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৯০ জন, আদর্শ সদরের ২৭ জন, সদর দক্ষিন ২২ জন, বুড়িচং ৩২ জন, বি-পাড়া ৩৮ জন, চান্দিনা ৩৫ জন, চৌদ্দগ্রাম ৮৬জন, দেবীদ্বার ৩২জন, দাউদকান্দি ২৪ জন, লাকসাম ৫৩জন, লালমাই ১১জন, নাঙ্গলকোট ৭০জন, বরুড়া ৬২জন, মনোহরগঞ্জ ২১জন, মুরাদনগরের ১২জন, মেঘনা ১৭জন, তিতাস ৩০ জন ও হোমনা ৪০জন।
Leave a Reply