মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
ফটিকছড়িতে চলমান লকডাউনে এনজিওদের ঋণের কিস্তির টাকা না নিতে উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে স্মারক লিপি দেওয়া হয়েছে।
মঙ্গলবার ( ৩ আগস্ট) বিকেলে সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে এ স্মারক লিপি দেওয়া হয়।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধ শতাধিক এনজিও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারের এক প্রজ্ঞাপনে এনজিওদের লকডাউন চলাকালে কিস্তিুর টাকা উত্তোলন না করতে নির্দেশনা থাকলেও কিছু এনজিও সরকারি নিয়ম না মেনে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকের কাছ থেকে কিস্তির টাকা আদায় করছেন। বর্তমানে মধ্যবিত্ত, ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকের আর্থিক অবস্থা খুবই খারাপ। এই মহামারীতে তাদের আয় নেই বললে চলে। ইতিপূর্বে ইউএনও সায়েদুল আরেফিন কিস্তির টাকা না নিতে একটি নির্দেশনা দিয়েছিলেন। কিস্তু বর্তমানে অনেকেই কিস্তির টাকা আদায়ে ব্যস্ত হয়ে পড়ায় এলাকার লোকজন দিশেহারা হয়ে পড়েছে। তাই উপজেলায় জোর করে কিস্তি আদায় না করার জন্য এ স্মারকলিপি দেওয়া হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি মুহাম্মদ নুর হোসেন বলেন, ‘স্বেচ্ছায় যারা কিস্তির টাকা দেবে তাদের কাছ থেকে নিলে আমাদের কোন আপত্তি নাই। কিন্তু মাঠ পর্যায়ে এনজিওর কর্মকর্তাগণ বাড়িতে গিয়ে কিংবা ফোনে ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ না করার আহবান জানাচ্ছি।’এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষক লীগের সভাপতি মুহাম্মদ নুর হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজম ও সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মওলা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, ‘চলমান লকডাউনে এনজিওদের ঋণের কিস্তি না নিতে স্মারক লিপি দিয়েছেন কৃষকলীগের নেতৃবৃন্দ। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply