মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার


মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।


 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর-পকম্বা পাকা রাস্তার পাশে ধানক্ষেত থেকে গত৪ আগস্ট দিবাগত রাতে আসাদুল ইসলাম(৩০)নামে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।  মৃত আসাদুল পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার বীরহোলি( গুড়িয়াপাড়া) গ্রামের জুমারউদ্দিনের ছেলে।  সে বিবাহিত ছিল।
মৃত আসাদুলের ভগ্নিপতি ও চাচাতভাই সুমনজানান, গত ৪ আগস্ট বুধবার বিকেলে আসাদুল মোটরসাইকেলযোগে পীরগঞ্জ শহরে  তার বোনের বাড়িতে আসে। সন্ধ্যার দিকে সে মোবাইলে তার পরিচিত একজনের ফোন পেয়ে বোনের বাড়িতে মোটরসাইকেল রেখে বাইরে চলে যায়। কিন্ত ওই রাতে সে আর বাড়িতে ফেরেনি। ওই রাতে পাশ্ববর্তী রাণীশংকৈল উপজেলার গোগর-পকম্বা রাস্তার পাশে ধানক্ষেতে লোকজন এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালামকে এ খবর দেয়। চেয়ারম্যানের পক্ষেগ্রাম পুলিশ নূরুল ইসলাম থানার ওসি এস এমজাহিদ ইকবালকে এ সংবাদ জানান। সংবাদপেয়ে ওই রাতেই ওসি এস আই খাজিমউদ্দিন ও সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারকরে থানায় নিয়ে আসেন।
লাশের শরীরে প্রায় ২০/২৫টি আঘাতের চিহ্ন দেখা যায় যা ধারাল চাকুর আঘাত মর্মে এস আই খাজিমউদ্দিননিশ্চিত করেন। পারিবারিক কলহের জেরে এঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।পরদিন ৫ আগস্ট বৃহস্পতিবার বিকেলে জেলাপুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, এ এস পি( সার্কেল) তোফাজ্জল হোসেন ও ওসি সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এনিয়ে এদিন মৃতের বাবা বাদি হয়ে রাণীশংকৈল থানায় একটি হত্যা মামলা দায়েরকরেছেন মর্মে এসআই খাজিমউদ্দিন জানান।লাশ ময়না তদন্তের  জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com