বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ছিলেন আধুনিক ক্রীড়া সংগঠক : এমপি নুরুন্নবী চৌধুরী শাওন

বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ছিলেন আধুনিক ক্রীড়া সংগঠক : এমপি নুরুন্নবী চৌধুরী শাওন


গাজী তাহের লিটন, ভোলা :


ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র, বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল ছিলেন, বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ। মহান মুক্তিযুদ্ধ, ছাত্ররাজনীতি, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলার মাঠ থেকে নাটকের মঞ্চ-সর্বত্র ছিল তার উজ্জ্বল উপস্থিতি। শেখ কামালের অকালমৃত্যুতে দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্র তো বটেই, রাজনীতিতেও এক অসামান্য ও অপূরণীয় ক্ষতি সাধিত হয়। 
বুধবার সকালে লালমোহন আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালী বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। 
এমপি শাওন আরও বলেন, ব্যবসা বাণিজ্য বা অর্থ সম্পদের প্রতি তার কোনো আগ্রহ ছিলো না শেখ কামালের। তিনি একজন সৃজনশীল উদ্যমী প্রাণোবন্ত তরুণ, যিনি মহান মুক্তিযুদ্ধে অস্ত্র ধরেছেন। তিনি সংগীত, নাটক, ক্রীড়া ও সামাজিক কর্মে তরুণদের নেতৃত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তাকে নতুন করে এখনকার যুব সমাজের কাছে তুলে ধরতে হবে। শেখ কামালকে অনুসরণ করে যেন আলোর পথের দেখা পায় আজকের তরুণ প্রজন্ম।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমান, শেখ কামালসহ তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমনসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com