কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ৫ আগস্ট ২০২১ :
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ আওয়ামীলীগ মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার ৫ আগস্ট বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
এছাড়া শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকল কর্মসূচীতে অংশ নেন বাংলাদেশ আওয়ামীলীগ মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক রেজাউন নবী আনসারী বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি অমিত কুমার ব্যানার্জি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সামসুজ্জামান বিশ্বাস জামান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহাদেবপুর সদর ইউনিয়ন শাখার সদস্য সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, জাহাঙ্গীরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আহসান হাবিব, বাংলাদেশ ছাত্রলীগ মহাদেবপুর উপজেলা শাখার সাবেক প্রচার সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।
এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে শেখ কামালের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply