বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকীতে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের নানা আয়োজন

বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকীতে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের নানা আয়োজন


মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ডঃ

চট্রগ্রামের সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের উদ্যােগে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা,  মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা আয়ােজন করা হয়েছে। 
উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও গাছের চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।
আজ (৫ জুলাই) বৃহস্পতিবার  সকাল সাড়ে দশটায় উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুচ্ছপা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নুর উদ্দীন রাশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, মৎস্য কর্মকর্তা শামীম আহম্মেদ, প্রকৌশলী কর্মকর্তা গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেসা, সীতাকুণ্ড মডেল থানার এস আই হারুনুর রশীদ, কর্মরত সাংবাদিক, সামাজিক,  রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিগন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নেতৃত্বের গুণাগুণ ছিল অতুলনীয়। মুক্তিযোদ্ধা কালীন সময়ে তার অবদান মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছে। তিনি ছিলেন একজন প্রতিভাবান ক্রীড়াবিদ এবং যুবকদের আদর্শ। এছাড়া সাংগঠনিক হিসেবেও ছিল তীক্ষ্ণ মেধাবী। এসময় বক্তারা শেখ কামালের জীবনের নানা দিক নিয়ে আলােচনা করেন।তারা বলেন, বর্তমান যুবকদের জন্য শেখ কামালের আদর্শের বিকল্প নেই। উনার আদর্শে উজ্জীবিত হয়ে অপরাধ মুক্ত সমাজ গড়তে হবে।
আলোচনা সভা শেষে সকাল সাড়ে এগারটায় সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরন ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর বাদে যোহর উপজেলা কমপ্লেক্স মসজিদ, উপজেলার অন্যান্য সকল মসজিদ ও মন্দির,গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com