বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিবগঞ্জে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন

শিবগঞ্জে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন


মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। 
জন্মদিন উপলক্ষে ৫ আগষ্ট বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে স্থাপিত শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে এক আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারি কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তারক নাথ কুন্ডু, পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা জাফরিন হক, কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার, শিক্ষা কর্মকর্তা এসএম ছারোয়ার জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা প্রমুখ।এছাড়াও জন্মদিন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com