বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পানছড়িতে সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ এর গুলাগুলিতে আহত ১

পানছড়িতে সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ এর গুলাগুলিতে আহত ১


পানছড়ি  ( খাগড়াছড়ি )  প্রতিনিধি :


খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বরকলাক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ(মূল) এর সন্ত্রাসীদের গোলাগুলিতে আহত  এক ও অস্ত্রসহ আটক এক। 
আজ আনুমানিক সকাল সোয়া ছয়টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বরকলাক এলাকায় ইউপিডিএফ(মূল) এর আনুমানিক ০২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবৈধভাবে চাঁদা উত্তোলন ও নাশকতা মূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে জড়ো হয়।
খবর পেয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অন্তর্ভুক্ত খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন পানছড়ি সাব জোনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে।
নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে আহত অবস্থায় ইউপিডিএফ (মূল) দলের পানছড়ি উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক কল্যান জ্যোতি চাকমা (২১) নামের এক সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়। 
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ০২ রাউন্ড পিস্তলের গুলি, ০৩টি মোবাইল ফোন (০১টি এন্ড্রয়েড এবং ০২টি বাটন), চাঁদা আদায়ের রশিদ, ইউপিডএফ(মূল) সদস্যদের নীতিমালা সম্বলিত নথি এবং চাঁদা আদায়ের নগদ ১১,০২০.০০ (এগার হাজার বিশ মাত্র) টাকা উদ্ধার করা হয়।
আটককৃত সশস্ত্র সন্ত্রাসী পানছড়ি থানার মামলা নং-০৬ তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৬ সালের ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-(ক) ধারার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী। 
আহত সন্ত্রাসী কে খাগড়াছড়ি সেনা জোন কর্তৃক প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং নথিপত্রসহ পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল তৌফিকুল বারী এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউপডিএফ (মূল) এর সশস্ত্র সদস্যরা অত্যন্ত গোপনীয়তার সাথে অত্র জোনের বিভিন্ন স্থানে চাঁদা আদায় করছে এবং ভবিষ্যতে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছে মর্মে গোয়েন্দা তথ্য রয়েছে। ফলশ্রুতিতে অত্র জোন কর্তৃক নিয়মিত অপারেশন কার্যক্রম অব্যাহত রেখেছে। এমতাবস্থায়, সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে অত্র জোন কর্তৃক অপারেশন পরিচালনা করা হলে উল্লেখিত চাঁদাবাজকে আটক করা হয়। উক্ত কার্যক্রমে জড়িত ব্যক্তি এবং পরিকল্পনাকারীদের’কে জোনের আওতাধীন এলাকায় কোন প্রকার অবৈধ কর্মকান্ড পরিচালনা করতে দেয়া হবে না এবং এ ব্যাপারে ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com