বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হরিনাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ আগষ্ট থেকে ২৬ আগষ্ট পর্যন্ত গণ টিকা দেওয়ার সিন্ধান্ত গৃহীত হয়েছে।

হরিনাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ আগষ্ট থেকে ২৬ আগষ্ট পর্যন্ত গণ টিকা দেওয়ার সিন্ধান্ত গৃহীত হয়েছে।


মোঃ ইনছান আলী ঝিনাইদহ:


 হরিণাকুণ্ডুতে উপজেলা প্রশাসনের আয়োজনে   মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে  পৌরসভা সহ ইউনিয়ন পর্যায়ে ৭আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত  (১৮ বছর ঊর্ধ) নারী ও পূরুষদের টিকাদান কর্মসুচির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী,পৌর মেয়র মোঃ ফারুক হোসেন , থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ , ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, গোলাম মোস্তফা , মঞ্জুর আলম, নাজমূল হুদা পলাশ, ছমির উদ্দীন,মোহাম্মদ আলী,রাকিবুল হাসান রাসেল,শরাফত দৌলা ঝন্টু, হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু, সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু, ইপিআই টেকনিশিয়ান মোস্তাফিজুর রহমান সন্তু সহ কমিটি সকল সদস্য।এসময় ৭আগস্ট থেকে ২০দিনব্যপি তিনদিনের জন্য  প্রতি ইউনিয়নের প্রতি ওয়ার্ডে( পুরাতন ১নং ওয়ার্ড সহ) ১টি কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা  পর্যন্ত পঞ্চাশ বছর ঊর্ধ্ এবং দুপুর ১২ থেকে  ১৮ বছর ঊর্ধ নারী ও পূরুষদের এই করোনা টিকা দান করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।  স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ জানান, সকলকে অবস্যই ভোটার আইডি (আসল) কার্ড সাথে আনতে হবে। এই টিকা দান কর্মসুচিতে মাঠ পর্যায়ে ১০ জন কর্মকর্তা,৪৮জন টিকাদান কর্মী,৮১ জন সেচ্ছাসেবক নিয়জিত থাকবে।আগামী ৭,৮,১১ আগস্ট জোড়াদাহ,কাপাশহাটিয়া,দৌলতপূর ও চাঁদপূর ইউনিয়নে এবং ৭,৯,১২ আগস্ট ভায়না,রঘুনাথপূর,তাহেরহুদা ও ফলসী ইউনিয়নে টিকাদান কর্মসুচি পালিত হবে।পৌর মেয়র ফারুক হোসেন জানান ৬ আগস্ট দিনব্যপি পৌর ভবনে পৌরসভার ব্যবস্থাপনায় পৌর বাসিদের  টিকাদানের লক্ষে ফ্রি রেজিষ্ট্রেশন করা হবে এবং ৭ আগস্ট থেকে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে রেজিষ্ট্রেশনকৃত পৌর বাসিদের টিকাদান করা হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com