শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
করোনায় তাই লাশ ছুঁলো না কেউ, এগিয়ে এলো পুলিশ

করোনায় তাই লাশ ছুঁলো না কেউ, এগিয়ে এলো পুলিশ

রফিক সরকার, গাজীপুরঃ গাজীপুর মেট্রোপলিটনের সদর থানাধীন বাউপাড়া এলাকার বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আজিজুল ইসলাম (৬৭) করোনায় আক্রান্ত হয়ে রোববার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার লাশ বাড়িতে আনা হলে দাফন করতে এমনকি অ্যাম্বুলেন্স থেকে লাশ নামাতে এলাকার কোনো লোক এগিয়ে আসেনি।

পরে খবর পেয়ে লাশ দাফনের দায়িত্ব নেয় পুলিশ।গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূইয়া জানান, সিএমএইচ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্সযোগে অবসারপ্রাপ্ত সার্জেন্ট আজিজুল ইসলামের লাশ রোববার রাত সাড়ে ১২টার দিকে তার নিজ বাসস্থান বাউপাড়া এলাকায় পাঠানো হয়। আজিজুল ইসলামের দুই ছেলের একজন দীর্ঘদিন ধরে কুয়েত ও অপরজন লেবাননে চাকরি করেন। তারা এখনও বিদেশেই আছেন।

তাদের পরিবারে নারী ও শিশু সদস্য ছাড়া লাশ দাফনের উপযোগী কেউ ছিলেন না।করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার ভয়ে লাশ দাফনের জন্য ওই এলাকার কোনো মানুষ এগিয়ে আসেনি। এমনকি অ্যাম্বুলেন্স থেকে লাশ নামাতেও অস্বীকৃতি জানান তারা। পরে মৃতের পরিবারের পক্ষ থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় বিষয়টি জানানো হলে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয় এবং ঢাকার কোয়ান্টাম ফাউন্ডেশনকে মৃতদেহ দাফনের জন্য একটি টিম পাঠাতে অনুরোধ করা হয়।

পরবর্তীতে রাত আনুমানিক ৩টার দিকে কোয়ান্টাম ফাউন্ডেশনের টিম ঘটনাস্থলে গেলে থানা পুলিশের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ধর্মীয় অনুশাসন মেনে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।নিহতের স্ত্রী রহিমা জানান, তাদের গ্রামের বাড়ি সন্দীপ এবং প্রায় ১২ বছর ধরে বাউপাড়ায় জমি কিনে বাড়ি করে তারা স্বপরিবারে বসবাস করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com