বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন পালিত

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন পালিত

পাভেল মিয়া  ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ আগস্ট বৃহঃবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন পালন করেছে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ফুলবাড়ী। দিবসটি উপলক্ষ্যে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, দোয়া মাহফিল, উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা আয়োজন এবং গাছের চারা বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা  নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ, ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা। এসময় উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুর রহমান, ভেটেরিনারী সার্জন মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, মৎস্য অফিসার রায়হান উদ্দিন সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরহাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com