মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করিমগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দোকান মালিক ও পথচারীদের ৮ জনকে জরিমানা

করিমগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দোকান মালিক ও পথচারীদের ৮ জনকে জরিমানা


দিলোয়ার হোসাইন নানক, কিশোরগঞ্জ প্রতিনিধি :


কিশোরগঞ্জের করিমগঞ্জে করোনাভাইরাস রুখতে কঠোর বিধি নিষেধের ১৩ তম দিনে করিমগঞ্জ উপজেলায় মোট ৮ জন পথচারী ও ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।করিমগঞ্জ উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বুধবার(৪ আগস্ট) বিকালে জাফরাবাদ এলাকায় ও করিমগঞ্জ বাজারে এ জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার (অতি:দায়িত্বে) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:আবু রিয়াদের নেতৃত্বে এবং করিমগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।অভিযানে জাফরাবাদ এলাকায় ও করিমগঞ্জ বাজার এর দোকান মালিক ও পথচারীদের ৮ জনকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতি:দায়িত্বে) আবু রিয়াদ বলেন,দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ও ২৭০ নং ধারা অনুযায়ী দোকান মালিক ও পথচারীদের ৮জনকে এই অর্থদন্ড প্রদান করা হয়েছে। করোনা সংক্রমনের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধি নিষেধ কার্যকর ও জনসচেতনতা বাড়াতে করিমগঞ্জ উপজেলা ব্যাপী মাঠে ছিল পুলিশ।বিধিনিষেধ কার্যকর করতে পুলিশ নিয়মিত টহল মোতায়ন রয়েছে। জরিমানা ছাড়াও স্বাস্থ্য বিধি মেনে চলতে উদ্ধুদ্ধ করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করে করিমগঞ্জ উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com