সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নিখোঁজের ৪ দিন পর গৌরীপুরের আঃ মজিদের বস্তায় মিললো লাশ

নিখোঁজের ৪ দিন পর গৌরীপুরের আঃ মজিদের বস্তায় মিললো লাশ


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


ময়মনসিংহের গৌরীপুরের নিখোঁজের ৪ দিন পর আঃ মজিদ (৫০) এর লাশ বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায় নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার লিপসা হাওরে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে এ লাশ উদ্ধার করে লিপসা ফাঁড়ির পুলিশ।
গত সোমবার খালিয়াজুড়ি থানার আড়ারকান্দি গ্রাম থেকে ধান কিনতে যায় আব্দুল মজিদ। মদন উপজেলার উচিতপুর এলাকায় হ্যান্ডট্রলী রেখে খালিয়াজুড়ি থানার আড়ারকান্দি গ্রামে ট্রলারে করে যান তিনি। ট্রলার থেকে নামার পর রাত ৮টায় তার মুঠোফোনে পরিবারের সাথে সর্বশেষ কথা হয়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কোন সন্ধান না পেয়ে বুধবার খালিয়াজুড়ি থানায় জিডি করার পর লিপসা পুলিশ ফাঁড়ি তদন্ত শুরু করে। অবশেষে লিপসা হাওড় থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
গৌরীপুরের ধান ব্যবসায়ী এমদাদুল হক আঃ মজিদের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, ধান কেনার জন্য তার সাথে ৩ লক্ষ ৬০ হাজার টাকা ছিলো।
এ বিষয়ে লিপসা পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা এসআই হানিফ উদ্দিন জানান, নিখোঁজের পর থেকেই পুলিশ তৎপর ছিলো। বৃহস্পতিবার সকালে লিপসা হাওড়ে বস্তাবন্দি অবস্থায় তার লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, আঃ মজিদের নিখোঁজের বিষয়টি তার ব্যবসায়ী বন্ধু মৌখিকভাবে জানিয়েছিলেন। লাশ উদ্ধার এখনো অবগত নই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com