এম শাহীন আল আমীন, জামালপুর।।
এ যেনো সৃষ্টিকর্তার এক অন্যরকম খেলা ! মানুষ হিসাবে দুনিয়াতে সৃষ্টি করেও দুনিয়ার আলো দেখার অমূল্য সম্পদ চোখ দেইনি আপন ৪ ভাইয়ের কারো চোখে।
বকশীগঞ্জ উপজেলায় একই পরিবারের সহোদর ৪ ভাই (অন্ধ) দৃষ্টি প্রতিবন্ধী
প্রতিবন্ধী হয়েও সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখী হতে হয়। সহ্য করতে হয় সমাজের বঞ্চনা, তিরষ্কার।
জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর দাড়িপুড়া গ্রামের ফুল মামুনের ৮জনের এক বড় সংসার তার মাঝে ৪ ছেলে নাজমুল (২৫) নয়ন আহমেদ (২১) মোফাজ্জল হক (১৮) আজিম উদ্দিন (১৩) সবাই অন্ধ ।
ছেলে সন্তান জন্ম নেওয়ার সময় স্বাভাবিক দৃষ্টি নিয়ে জন্ম নিলেও বয়স বাড়ার সাথে সাথে তাদের চোখের সমস্যা বেড়ে যায় ফলে ধীরে ধীরে চোখ নষ্ট হয়ে যায়। এইভাবে অন্ধ হয়ে যায় সহোদর ৪ ভাই।
৪ ভাই দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু তাদের দুজনের প্রতিবন্ধী ভাতার কার্ডও হয়নি
আর্থিক সমস্যার কারনে উন্নতমানের কোন চিকিৎসা করাতে পারছেনা এমন অবস্থায় চরম দুর্ভোগ ও কষ্টে দিন যাচ্ছে তাদের।
ফুল মামুন জানান, আমার ৪টা ছেলে সবাই অন্ধ
অটোরিকশা চালিয়ে সামান্য কিছু জায়গা জমি আছে সেগুলোতে আবাদ করে কোন মতে এই বড় সংসার চালাতে হচ্ছে। ছেলে গুলোর চোখ যদি ভালো থাকতো তাহলে হয়তো আমার এতো কষ্ট থাকতো না! আল্লাহ আমাকে কি জন্য এমন কঠিন পরীক্ষা নিচ্ছে আমি জানিনা।
ফুল মামুনের স্ত্রী নাছিমা বেগম বলে, সুন্দর চোখসহ আমার প্রতিটি ছেলের জন্ম হয়েছে কিন্তু কেন বা কি কারনে তাদের চোখ অন্ধ হয়ে গেল কিছু বুঝতে পারি নাই। আল্লাহ আমার চোখ অন্ধ করে তাদের ৪ ভাইয়ের চোখ ভালো করে দাও। বলেন, নিজের তেমন অর্থ নেই যে ছেলেদের বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাব। সরকার যদি সাহায্য করে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করে তাহলে আমার অন্ধ ছেলে গুলো দেখতে পারবে ।
ফুল মামুনের বড় ছেলে নাজমুল বলে, আমাদেরও ইচ্ছা সবার মতো আল্লাহর সৃষ্টিকে নিজেদের চোখ দিয়ে দেখতে।
বাংলাদেশ সরকারের আছে আকুল আবেদন আমরা আপন চার ভাই আমাদের চারজনের চোখ ভালো করতে হবেনা যেকোন একটা ভাইকে যেনো উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন, একটা ভাই দেখতে পারলেই বাকি তিন ভাইকে চালাতে পারবে।
এ বিষয়ে নিলক্ষিয়া ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার বলে, এটা এক বিরল ঘটনা ছেলে সন্তান হলেই দৃষ্টি প্রতিবন্ধী হয় আর মেয়ে হলে কোন সমস্যা থাকেনা। তাদের ৪ জনের মধ্যে দুজনের প্রতিবন্ধী ভাতার কার্ড করা হয়েছে যতো তাড়াতাড়ি সম্ভব বাকি দুজনের কার্ডও করে দেয়া হবে।
ফুল মামুন দম্পতির ঘরে ছেলে সন্তান ভালো দৃষ্টি নিয়ে জন্ম নেয় তবে কেন বা কি কারনে কিছু দিনের মধ্যে দুচোখ নষ্ট হয়ে যায় তার ব্যাখ্যা কেহ দিতে পারে না। তবে কন্যা সন্তান হলে চোখের কোন সমস্যা হয় না।
Leave a Reply