জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা বিএনপি নেতা জামান চৌধুরীর নিজস্ব অর্থায়নে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অটো ইলেক্ট্রনিকাল অক্সিজেন মেশিন হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি জামান চৌধুরীর নিজ অর্থায়নে এই অটো ইলেক্ট্রনিকাল অক্সিজেন মেশিন প্রদান করা হয়।
অক্সিজেন মেশিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুলেল,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়,যুবদলের আহবায়ক নজমুল হুদা মিঠু,স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ,যুবদলের যুগ্ন আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী কনক,সেলিম,রাজু,ফারুক, নুরুজ্জামানসহ আরো অনেকে।
Leave a Reply