শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাতিয়ায় কোস্টগার্ডের হাতে অস্ত্রসহ ধরা খেল জলদস্যু

হাতিয়ায় কোস্টগার্ডের হাতে অস্ত্রসহ ধরা খেল জলদস্যু


নোয়াখালী প্রতিনিধি  :


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে অস্ত্রসহ এক জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার দিবাগত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিঝুম দ্বীপ এলাকার সিরাজের বাড়িতে অভিযান চালিয়ে ওই জলদস্যুকে আটক করে হাতিয়া কোস্টগার্ড। এসময় ঘটনাস্থল থেকে একটি একনলা দেশি শর্টগান,তিন রাউন্ড গুলি,তিন টি অবৈধ পাইরোটেকনিক, দুই টি রামদা উদ্ধার করা হয়।

আটককৃত মো. ইলিয়াছ (৩৮) উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের মদিনা গ্রামের মৃত মো.সিরাজের ছেলে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টায় হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে একটি গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমানের নেতৃত্বে ও হাতিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্রের উপস্থিতিতে উপজেলার নিঝুম দ্বীপ এলাকার সিরাজের বাড়িতে রাত ১০টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি একনলা দেশি শর্টগান,তিন রাউন্ড গুলি,তিন টি অবৈধ পাইরোটেকনিক, দুই টি রামদাসহ জলদস্যু ইলিয়াছকে আটক করে।
তিনি আরও জানান, এ ঘটনায় আসামিও অস্ত্র হাতিয়া থানায় হস্তান্তর ও কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com