শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় মঞ্জুরুল হাসান লিখন (৩৮) নামে ছাত্রলীগের সাবেক এক নেতা নিহত হয়েছেন। 

এর আগে বুধবার (৪ আগস্ট) সন্ধ্যার দিকে গাইবান্ধা  জেলা বিএনপি অফিসের সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন লিখন। পরে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লিখন গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন । তিনি গাইবান্ধা পৌর শহরের পশ্চিম পাড়ার মাহাবুবুর রহমানের ছেলে।স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে লিখন হকার্স মার্কেটের পাশের রাস্তায় শরিফ নামে এক দোকানির কাছে আম কিনতে যায়। আম কেনার সময় শরীফের সঙ্গে বাকবিতণ্ডা হয় লিখনের। বাড়িতে আম রেখে আসার পর শরীফের সঙ্গে লিখনের হাতাহাতি হয়। তখন স্থানীয়রা উভয়পক্ষের মধ্যে সমঝোতা করে দেন। সন্ধ্যায় লিখন জেলা বিএনপি অফিসের সামনে গেলে শরীফসহ আরও কয়েকজন লিখনকে মারধর করে। এতে গুরুতর আহত হন লিখন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিখন মারা যান।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বাংলাদেশ বুলেটিন২৪কে জানান, নিহত লিখনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়াধীন  চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com