শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চট্টগ্রামে একদিনে করোনায় মৃত্যু ৯, শনাক্ত ১১১৭।

চট্টগ্রামে একদিনে করোনায় মৃত্যু ৯, শনাক্ত ১১১৭।


মোঃ আবু তৈয়ব.  হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ১১৭ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। করোনা শনাক্তের হার প্রায় ৩৬ দশমিক ০৬ শতাংশ। 
বৃহস্পতিবার (৫ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৬৪১ জন ও বিভিন্ন উপজেলার ৪৭৬ জন রয়েছেন।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে- লোহাগাড়ার ছয়জন, সাতকানিয়ার ৫৭ জন, বাঁশখালীর ১০ জন, আনোয়ারার ১৩ জন,  চন্দনাইশের ৩৮ জন, পটিয়ার দুজন, বোয়ালখালীর ৫১ জন, রাঙ্গুনিয়ার ৪২ জন, রাউজানের ৬৭ জন, ফটিকছড়িতে ২০ জন, হাটহাজারীর ১১১ জন, সীতাকুণ্ডের ১৪ জন, মিরসরাইয়ের ১৭ জন ও সন্দ্বীপের ২৮ জন রয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫৪৬ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৫ হাজার ১০০ জন। আর বিভিন্ন উপজেলার ২২ হাজার ৪৪৬ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে নয়জন মারা গেছেন। মারা যাওয়া তিনজন নগরের বাসিন্দা, বাকি ছয়জন নগরের বাইরের বাসিন্দা। এ পর্যন্ত মোট এক হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬০০ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪১৯ জন।
এর আগে, বুধবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ১৬ জন। করোনা আক্রান্ত হয়েছিল এক হাজার ২৮৫ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com