আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্য যৌথ সাক্ষরে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ আংশিক কমিটি ঘোষনা হয় শনিবার (৩১ জুলাই ২০২১)। বহুল প্রত্যাশীত ময়মনসিংহ জেলা ছাত্রলীগ কমিটিতে স্থান করে নেন ত্রিশালের মেধাবী কৃতি সন্তান গান। নব-গঠিত জেলা ছাত্রলীগের কমিটিতে সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক এমরান হোসাইন অলি,সহ-সভাপতি মনিরুজ্জামান রাজীব,জাহিদুল ইসলাম নিশাত, নাঈম হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ হাসান ও সাংগঠনিক সম্পাদক- সাফাকাত বাখতাওয়ার।ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি- মোহাম্মদ আল আমিন ও সাধারন সম্পাদক- মোঃ হুমায়ুন কবীর সহ আংশিক ৪৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। জেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এমরান হোসাইন অলি ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ত্রিশাল পৌরসভার দরিরামপুর ৭ নং ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে। জেলা ছাত্রলীগেরসহ সভাপতি জাহিদুল ইসলাম নিশাত ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের চর কুমারিয়ার ঐতিহ্যবাহী সরদার বাড়ীর সন্তান,সহ-সভাপতি মনিরুজ্জামান রাজীব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান।জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম হাসান মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কৃষি বিষয়ক উপ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের কৃতি সন্তান।জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ হাসান কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টটিউটের সাবেক ছাত্রনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান।জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাফাকাত বাখতাওয়ার ত্রিশাল উপজেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন। তিনি ত্রিশাল উপজেলার ধানিখোলা ইউনিয়নের কৃতি সন্তান।
Leave a Reply