আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
৪ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখ করোনা ভাইরাস (কোভিড- ১৯) এর সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে “করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি”-এর সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন কে এম খালিদ এমপি,প্রতিমন্ত্রী,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; মোসাম্মৎ হামিদা বেগম,সচিব,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়,ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক,সিভিল সার্জন,ময়মনসিংহ,সভাপতি,চেম্বার অব কমার্স, ময়মনসিংহ,জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণসহ কমিটির সকল সদস্য। সভায় করোনা সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণসহ সার্বিক বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।
Leave a Reply