সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলার চরফ্যাসনে জেলেদের চাল সবুজ ট্রেডার্সের আড়তে, ৫ শ’ কেজি জব্দ

ভোলার চরফ্যাসনে জেলেদের চাল সবুজ ট্রেডার্সের আড়তে, ৫ শ’ কেজি জব্দ


গাজী তাহের লিটন, ভোলা: 


ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারের সবুজ ট্রেডার্স নামক একটি চালের আড়ৎ থেকে ৫শ কেজি (১০বস্তা) জেলে পুর্ণবাসনের সরকারির চাল জব্দ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের নির্দেশে শশীভূষণ থানা পুলিশ এচাল জব্দ করে শশীভূষণ থানা খাদ্য গুদাম কর্মকর্তা কমল দে’র কাছে হস্তান্তর করেছেন। শশীভূষণ থানার ওসি মো.রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
দোকান মালিক জসিম উদ্দিন জানান, গতকাল বুধবার তিনি এওয়াজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন জনৈক মঞ্জুর নিকট থেকে ৩৮টাকা কেজি দরে ৫শ কেজি (১০বস্তা) জেলে চাল খরিদ করেছেন।  খোঁজ নিয়ে জানাগেছে, মঞ্জু এওয়াজপুর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা।চাল বিক্রির কথা স্বীকার করে মঞ্জু জানান, তিনি দলীয় স্থানীয় নেতাকর্মী এবং জেলেদের পাওয়া জেলে চালগুলো তাদের কাছ থেকে কিনে জসিমের কাছে বিক্রি করেছেন।
নাম প্রকাশ না করার সর্তে স্থানীয় একাধিক জেলে জানান, ৩০কেজির স্থলে তাদেরকে ২৫কেজি করে চাল দিয়ে উদ্ধৃত্ত চাল চেয়ারম্যান মঞ্জুর মাধ্যমে চালের আড়ৎদার জসিমেরে কাছে বিক্রি করেন।অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মাহাবুব আলম খোকন বলেন, ৩০কেজি করেই চাল দেয়া হয়েছে। আমি কোন অনিয়ম করিনি।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, গোপন সংবাদে খবর পেয়ে চালগুলো জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com