মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ত্রিশালের নওপাড়ার কালাম মুন্সি র‍্যাবের হাতে গ্রেফতার

ত্রিশালের নওপাড়ার কালাম মুন্সি র‍্যাবের হাতে গ্রেফতার

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালের নওপাড়া মোড় থেকে ১ লাখ ২৫ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত জনি বিড়ি সহ স্থানীয় ডিলার মোঃ আবুল কালাম মুন্সিকে আটক করেছে র‍্যাব-১৪।আব্দুল মজিদের ছেলে মোঃ আবুল কালাম মুন্সি ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা।
ত্রিশালের নওপাড়া মোড়ের একটি গোডাউনে র‍্যাব অভিযান পরিচালনা করেন।অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৪ এর সিনিয়র এএসপি বেলায়েত হোসেন,ডিএডি জাহাঙ্গীর আলমসহ র‌্যাবের অন্যান্য সদস্যরা।
র‍্যাব-১৪ এর এএসপি বেলায়েত হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার নওপাড়া মোড়ে অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত জনি বিড়ি সহ স্থানীয় ডিলার মোঃ আবুল কালাম মুন্সিকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ত্রিশাল উপজেলার বিভিন্ন বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রি করে আসছিল একটি চক্র। আটকৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই বাজারে বড় বড় দোকানে অভিযান চালায় র‍্যাব-১৪’। এ সময় র‌্যাব-১৪ দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান। সকল বাজার ও দোকান হতে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি তুলে ফেলতে স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটিকে দায়িত্ব দেয়া হয়।
সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন।
র‍্যাব সূত্রে জানা যায়,নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com