আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
নিজে মাস্ক পরিধান করুন এবং অন্যকে মাস্ক পরিধানে উৎসাহিত করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং করোনা ভাইরাসের টিকা নিন। নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করুন এ স্লোগানকে সামনে রেখে এবং সকলকে উদ্বুদ্ধ করতে স্কাউটের সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ আগস্ট) সকালে বাংলাদেশ স্কাউটস হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে পৌরশহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন, করোনা ভাইরাসের টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ ও মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সহ-সভাপতি ও একাডেমিক সুপারভাইজার মো.সাইফুল ইসলাম,হালুয়াঘাট সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও স্কাউটের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সহকারী শিক্ষা অফিসার রতন দাস, হালুয়াঘাট দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউটের সহ-সভাপতি মো. বোরহান উদ্দিন, স্কাউটের কাব লিডার ও প্রধান শিক্ষিক জাহানারা ইয়াসমিন প্রমুখ।
Leave a Reply