বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা সদর দক্ষিনে ৬৬ কেজি গাঁজা, ১৬০ বোতল স্কাপ সিরাপসহ এক মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা সদর দক্ষিনে ৬৬ কেজি গাঁজা, ১৬০ বোতল স্কাপ সিরাপসহ এক মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা সদর দক্ষিনে ৬৬ কেজি গাঁজা, ১৬০ বোতল স্কাপ সিরাপসহ ১ জনকে আটক করেছে সদর দক্ষিন মডেল থানা পুলিশ।

বুধবার সকালে সীমান্তবর্তী কৃষ্ণপুর এলাকা থেকে মাদকের এ চালান উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এস.আই খাদেমুল বাহার ও এ.এস আই মহসিন মিয়া তার সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (৪ আগস্ট) সকাল ৬ টায় সীমান্তবর্তী গলিয়ারা ইউনিয়নের কৃষ্ণপুরে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৬৬ কেজি গাঁজা, ১৬০ বোতল স্কাপ সিরাপসহ আরিফ হোসেন (৩০) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় মাদক বহনকারী একটি সিএনজিও আটক করা হয়। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল জানান, করোনাকালীন এ পরিস্থিতিতে জনগণকে স্বাস্থ্য বিধি’র বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও লকডাউন বাস্তবায়নেও সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে বিরামহীনভাবে কাজ করছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। পাশাপাশি মাদকের এ চালানটি উদ্ধারের মধ্য দিয়ে পেশাগত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে পুলিশ। কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ স্যার এর দিক নির্দেশনায় এ রকম মাদক বিরোধী অভিযান চালিয়ে দেশ ও জাতিকে সুন্দর একটি সমাজ উপহার দিতে অনেকটা সহায়ক হবে বলে মনে করেন তিনি। মাদক ব্যবসায়ী,সেবনকারী ও মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সদর দক্ষিন মডেল থানা এলাকায় কোন প্রকার মাদক ব্যবসায়ীর স্থান নেই। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com