বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৪

স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৪


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর হাতিয়াতে স্বামীর সহায়তায় এক গৃহবধূকে (২৫) গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৪ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, নিঝুমদ্বীপ ইউনিয়নের জেলে কলোনীর এনায়েতের ছেলে আক্তার (২৭) একই ইউনিয়নের বান্দাখালী গ্রামের মাকসুদুল হকের ছেলে হক সাব (৩৪), মদিনা গ্রামের তাজুল ইসলামের ছেলে সোহেল প্রকাশ রোহিঙ্গা সোহেল (৩০), জেলে কলোনীর মৃত সাইদুল হকের ছেলে রাশেদ মাঝি (৪২)।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়ন থেকে তাদেরকে আটক করে নিঝুমদ্বীপ তদন্ত কেন্দ্রের পুলিশ।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় এসব তথ্য নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম। তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আগামীকাল বৃহস্পতিবার দুপুরে আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নির্যাতিতা গৃহবধূ চট্রগ্রামের একটি গার্মেন্টস্ ফ্যাক্টরীতে কাজ করে। গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ১৬ মাস বয়সী শিশু কন্যাসহ তার স্বামী সোহেল ওরফে রোহিঙ্গা সোহেলের এর কাছে যাওয়ার জন্য তিনি হাতিয়ার নিঝুমদ্বীপ ঘাটে পৌঁছলে তার স্বামী সোহেলসহ সঙ্গীয় ৭ জন এবং অজ্ঞাত ৩ জন ভিকটিমের হাতে ও মুখ ওড়না দ্বারা বেঁধে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বান্দাখালী গ্রামের মোক্তারিয়া ঘাট থেকে ৫ কিলোমিটার পূর্ব দিকে নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে তার স্বামী আসামি সোহেলের সহায়তায় অন্যান্য আসামিরা ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে।
ওসি আনোয়ারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপর পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com