পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাতের ( ২৫) মৃত্যু হয়েছে। আরাফাত চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুর গ্রামের মারজুল সরদারের ছেলে।বুধবার বিকেল সাড়ে ৫ টায়
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে
মারা যায়। চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক চয়ন দেবনাথ জানান, ইয়াসিনের পাঙ্গাস মাছ চাষের একটা পুকুর আছে।সেখানে বিদ্যুৎ সংযোগ রয়েছে। বিদ্যুতের বাল্ব নষ্ট হওয়ায় পানিতে নেমে নতুন বাল্ব লাগাতে গেলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। ইয়াসির আরাফাতের অকাল মৃত্যুর ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ নেতা-কর্মীরা সমবেদনা জানিয়েছন।
Leave a Reply