শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নান্দাইলে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে যুবক নিহত

নান্দাইলে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে যুবক নিহত

প্রভাষক জাহিদুল আলম,নান্দাইল প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে পারিবারিক বিরোধপূর্ণ জমিতে ধানের চারা লাগাতে নিষেধ করার জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে সুমন আকন্দ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সুমন আকন্দ নান্দাইল উপজেলার উত্তর রসূলপুর গ্রামের আব্দুল আজিজ আকন্দের ছেলে।

বুধবার (০৪ আগষ্ট) দুপুর ১ টার দিকে নান্দাইল উপজেলার উত্তর রসূলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধপূর্ণ জমি দখলে নিতে যায় মাসুদ আকন্দ ও তার পক্ষের লোকজন। এতে চাচাতো ভাই সুমন আকন্দ বাঁধা দিলে ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটে।এ সময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে সুমন আকন্দ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।

নিহতের ভাই আব্দুল কদ্দুস আকন্দ বলেন,‘বিরোধপূর্ণ জমিতে ধানের চারা লাগাতে যায় আমাদের চাচাতো ভাই মৃত আব্দুল হামিদ আকন্দের ছেলে মাসুদ আকন্দ ও তার বোনেরা। আমরা কয়েকজন সমস্যা না মিটানো পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে ধানের চারা না লাগাতে নিষেধ করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এক পর্যায়ে আমার ভাই সুমন আকন্দ তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়। ’

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করার কাজ চলছে। পাশাপাশি এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com