শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরের আব্দুল মজিদ ৩ দিন ধরে নিখোঁজ

গৌরীপুরের আব্দুল মজিদ ৩ দিন ধরে নিখোঁজ


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ:


নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থেকে ধান কিনে আনতে গিয়ে হ্যান্ডট্রলী চালক আব্দুল মজিদ (৫০) নিখোঁজ। তিন দিনেও পাওয়া যায়নি তার সন্ধান। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে। তার বাবার নাম মৃত আঃ হেকিম। এ বিষয়ে তার ছেলে রানা (২৪) জানান, তার বাবা ধান আনতে সোমবার (২ আগষ্ট) সকালে ধান কিনে আনতে বাড়ী থেকে হ্যান্ডট্রলী নিয়ে বের হন। নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর এলাকায় গাড়ী রেখে ট্রলারে করে ধান আনতে খালিয়াজুড়ির আড়ারকান্দি গ্রামে যায়। ট্রলার থেকে নামার পর রাত ৮টায় শেষ বারের মতো পরিবারের লোকজনের সাথে কথা হয়। এরপর থেকে মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি আরও জানান, তার বাবার সাথে ধান কেনার জন্য নগদ ৩ লাখ টাকা ছিলো। কোন সুহৃদয়বান ব্যক্তি খোঁজ পেলে মুঠোফোনে (০১৭৯১৮২৫১৯৭, ০১৯৬৯৫৫৬৭৫৭) নাম্বারে জানানোর অনুরোধ করেন তিনি। খালিয়াজুড়ির লিপসা পুলিশ ফাঁড়ির এসআই হানিফ উদ্দিন জানান, এ ঘটনায় খালিয়াজুড়ি থানায় একটি জিডি করা হয়েছে। যার নাম্বার-১১০, তাং-৪/৮/২০২১ইং। তিনি জানান, তদন্ত চলছে। জিপিআরএস এর রেকর্ডের ভিত্তিতে তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com