মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
মাদারগঞ্জে হঠাৎ ধানের গোলার ভিতরে মিলল অজগর মেরে ফেলল স্থানীয়রা।
বুধবার সকালে মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ী এলাকার মোতাহার হোসেন এর স্ত্রী নাসিমা বেগম
পাকের ঘরের মাচায় বিরাট বড় একটা সাপটিকে দেখতে পায়। পরে ডাকচিৎকারে বাড়ীর লোকজন এসে দেখে বিরাট এক অজগর সাপ ধানের গোলার ভিতরে। লোকজনের উপস্থিতি অনুধাবন করতে পেরে সাপটি মাটিতে নামে আর এ সুযোগে উৎ পেতে থাকা স্থানীরা ১০ ফুট লম্বা অজগর সাপ টি কে পিটিয়ে মেরে ফেলে।
পরে স্থানিয় জাহানারা উচ্চ বিদ্যালয় মাঠের গোল বারের টানানিয়ে রাখা হয় । স্থানীয়দের দেখার জন্য। সকাল থেকেই ভিড় করছিল উৎসোক জনতা। স্থানীয়রা বলেন, মোতাহারের বউ মাচায় কিযেনো আনতে গিয়ে দেখেন সাপটি দেখতে পেয়ে ভয়ে বাহিরে এসে ডাকচিৎকার দিলে এলাকাবাসী অজগর টি কে পিটিয়ে মেরে ফেলে।
Leave a Reply