কুমিল্লা প্রতিনিধি।
মানবদেহের জন্য ক্ষতিকর অক্সিজেন বিক্রি করছে কিনা তা পরীক্ষা করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার শহরের স্টেশন রোড এলাকার অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে চারটি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করেছে ভ্রাম্যমান আদালত।
কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে মেডিকেল অফিসের (ডিআরএস) ডা. সৌমেন রায় এ অভিযান পরিচালনা করেন।
করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়ে গেছে ব্যাপকভাবে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী মানবদেহে ব্যবহারের জন্য মেডিক্যাল অক্সিজেনের পরিবর্তে ইন্ড্রাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে। এরকম অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করে।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে মেডিকেল অফিসের (ডিআরএস) ডা. সৌমেন রায় জানান, সিলিন্ডার গুলো পরীক্ষা শেষে মানবদেহের জন্য ক্ষতিকর এমন কিছু পাওয়া গেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে সকল নিয়মকানুন মেনে অক্সিজেন বিক্রি করছে কিনা তা দেখা হয়েছে।
Leave a Reply