সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ- রেঞ্জ ডিআইজ

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ- রেঞ্জ ডিআইজ

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

রাজশাহী জেলা পুলিশের আয়োজনে করোনাকালীন পরিস্থিতিতে অসহায় ও দুঃস্থ তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন প্রধান অতিথি হিসেবে অসহায় ও দুঃস্থ তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ক্রাইম) টি এম মোজাহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম এন্যালাইসিস) মোঃ আব্দুস সালাম ও রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার) মোহাম্মদ মনিরুল ইসলাম।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজশাহী রেঞ্জের ডিআইজি প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, করোনা মহামারির শুরু থেকেই বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের মত রাজশাহী রেঞ্জের প্রতিটি পুলিশ ইউনিট অসহায় ও দুঃস্থদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বর্তমানে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা বিভিন্নভাবে কর্মমুখী হচ্ছেন যা অত্যন্ত ইতিবাচক দিক। কিন্তু করোনা পরিস্থিতিতে অনেকে কর্মহীন হয়ে যাচ্ছেন। এছাড়া তিনি করোনার এই ভয়াবহতায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান এবং মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পুলিশ সবসময় সমাজের অসহায় মানুষদের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন। পরিশেষে রাজশাহীর ১২০ জন অসহায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, সয়াবিন তেল ও আলু বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com