সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহের ফসলী জমি বাঁচাতে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহের ফসলী জমি বাঁচাতে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

মোঃ ইনছান আলী,
জেলা প্রতিনিধি ঝিনাইদহ,
বাংলাদেশ বুলেটিন,

ঝিনাইদহে ফসলী জমির পাশে গড়ে ওঠা অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে এ কর্মসূচীর আয়োজন করে গ্রামবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই গ্রামের ৩ শতাধিক নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন ওই গ্রামের ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার শেখ, ইনছার মালিথা, সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, মনিরুল ইসলাম, আলামিনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, উত্তর কাস্টসাগরা গ্রামের মহাসড়ক ও এলজিইডির সড়কের পাশে অবৈধভাবে ফাইভ স্টার নামের ইটভাটা স্থাপন করা হয়েছে। যে কারণে পাশের জমির ফসল নষ্ট হচ্ছে। দুষণ হচ্ছে পরিবেশ।
বক্তারা আরও অভিযোগ করেন, ইটভাটা মালিক ভূমিদস্যু জাহাঙ্গীর আলম মুছা ভাটার পাশের রাস্তা দখল করেছে। গ্রামের শত শত কৃষক ওই রাস্তা দিয়ে মাঠে চাষাবাদ করতে যেত। কোন কারণে কৃষকের তার ইটভাটার উপর গেলে মারধর করে। সম্প্রতি ২ কৃষককে পিটিয়ে ও কুপিয়ে মারাত্বক যখম করেছে মুছা ও তার ভাটার শ্রমিকরা। বক্তারা, দ্রুত ইটভাটা অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান। দ্রুত এ দাবি মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচীর হুশিয়ারি প্রদাণ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com