বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বরযাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাতে ১৬ জনের মৃত্যু

বরযাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাতে ১৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগন্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বরযাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারায়ণপুরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বরযাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজন নিহতের খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে না গিয়ে ঠিক কতজন আহত হয়েছে তা বলা যাচ্ছে না।

এদিকে কি‌শোরগ‌ঞ্জের নিকলী‌তে মঙ্গলবার (৩ আগস্ট) রাতে হাওরে মাছ ধর‌তে গি‌য়ে বজ্রপা‌তে আরও দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম ছিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা সময় নিউজকে জানায়, সকালে চাঁপাইনবাবগঞ্জের আলীম নগর গ্রাম থেকে বরযাত্রী নিয়ে শিবগঞ্জের দক্ষিণ পাকার উদ্দেশ্য একটি নৌকা ছেড়ে যায়। নৌকাটি শিবগঞ্জের প্রায় কাছাকাছি পৌঁছলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকা ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন নিহত হয়েছে জানিয়েছে তারা। গ্রামবাসীরা জানায়, ওই নৌকায় ২৫ জন বরযাত্রী ও ১০ জন গ্রামবাসী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com