শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিশুকে অপহরণ ১২ ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ২

শিশুকে অপহরণ ১২ ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ২

সুমন পাটোয়ারী গাজীপুর

গাজীপুর মহানগর কোনাবাড়ীতে নাসিব (৭) নামে এক শিশুকে অপহরণের ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে অপহৃত হয় শিশু নাসিব। সে রংপুর জেলার কোতোয়ালি থানার শাহপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে।

গ্রেফতাররা হলেন-রংপুর সদর থানার পুটিমারী গ্রামের রুস্তম আলীর ছেলে শাহ আলম (২৮) এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ছোট লক্ষ্মীপুর বড়বাড়ী এলাকার মৃত বিল্লাল হোসেন প্রধানের ছেলে কামাল হোসেন প্রধান (৪৫)।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শওকত ইমতিয়াজ অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সকাল ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ফরমান আলীর দোকানের সামনে থেকে শিশু নাসিব অপহৃত হয়। পরে পরিবারের পক্ষ থেকে ওইদিন দুপুরে কোনাবাড়ি থানায় বিষয়টি জানানো হয়। পুলিশ তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। রাত ৯টার দিকে শিশু নাসিবকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com