আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ত্রিশালে শিল্পপার্ক স্থাপনের জন্য ডিজিএম মো.আব্দুস ছালাম এর নেতৃত্বে মরিয়া হয়ে ছুটছে বিসিক,ময়মনসিংহ।দেশের এই লকডাউনের সময়েও বিসিক,ময়মনসিংহ এর অফিস চলছে পুরোদমে।
বিসিকের চেয়ারম্যান ত্রিশালের কৃতিসন্তান মো: মোশতাক হাসান,এনডিসির সারা দেশে ১০০ টি শিল্পপার্ক স্থাপনের যে মহাপরিকল্পনা তারই অংশ এই ত্রিশাল শিল্পপার্ক। বিসিক চেয়ারম্যান এর স্বপ্নের শিল্পপার্ক স্থাপনের জন্য বিসিক, ময়মনসিংহ কার্যালয় প্রতিনিয়ত ত্রিশাল উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ জেলা প্রশাসক এর কার্যালয়ের সাথে লিঁয়াজো রক্ষা করে চলেছে।
ত্রিশাল উপজেলা প্রশাসনের সাথে লিঁয়াজো রক্ষা ও দ্রুত জমি অধিগ্রহণের জন্য সোমবার বিসিক ময়মনসিংহ এর ডিজিএম মো: আব্দুস ছালাম,উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি)তরিকুল ইসলাম এর সাথে সাক্ষাৎ করেন।
তাহারা শিল্পপার্ক এর প্রস্তাবিত জায়গা পরিদর্শনে যান। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) জায়গা অধিগ্রহণের ব্যাপারে বিসিককে নানাভাবে তথ্যায়িত করেন। শিল্পপার্ক এর জন্য হাইওয়ে রাস্তা থেকে কতটুকু ছেড়ে জমি অধিগ্রহণ করা হবে তার ব্যাপারেও দু’জনের মধ্যে কথা হয়। শিল্পপার্কের প্রায় ৬০ ফুট প্রশস্ত প্রধান রাস্তা হাইওয়ে রাস্তার কোন পয়েন্ট থেকে হবে তার ব্যাপারেও আলাপ হয়। ৬০ ফুট প্রশস্ত রাস্তার জন্য কতটুকু জায়গা অধিগ্রহণ করতে হবে তার ব্যাপারেও উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ধারণা প্রদান করেন।
উপজেলা প্রশাসন ইতোমধ্যে জায়গাটিতে সার্ভে শুরু করে দিয়েছে এবং খুব শীঘ্রই তারা একটি প্রতিবেদন দিতে পারবেন বলে ডিজিএম কে আশ্বস্ত করেন। কাজের বর্তমান গতি ধরে রাখতে পারলে খুব শীঘ্রই হয়তো শিল্পপার্ক নির্মাণের কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে।
পরিদর্শনকালে বিসিক ডিজিএম কে বৈলরের সম্ভাব্য স্থানের সবগুলো পয়েন্ট থেকে জায়গাটি ঘুরিয়ে দেখান।
Leave a Reply