শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নকলায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ভার্চুয়ালী প্রস্তুতি সভা

নকলায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ভার্চুয়ালী প্রস্তুতি সভা

আব্দুল্লাহ্ আল-আমিন,
শেরপুর সংবাদদাতাঃ

শেরপুরের নকলায় স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ভার্চুয়াল পদ্ধতিতে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

এসভায় অন্যান্যদের মধ্যে নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, স্থানীয় শিক্ষক, সাংবাদিকগণ পর্যায়ক্রমে অংশ গ্রহন করেন।

শোকের মাসে যেন কেউ কোন প্রকার নাশকতা বা বি-শৃঙ্খলা সৃষ্টি করে শোককে আরও বাড়িয়ে না দিতে পারে সেদিকে নজর রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও পুলিশ বিভাগের প্রতি বিশেষ অনুরোধ জানান বক্তারা। তাছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে তথা জাতীয় শোক দিবসে নিজে সুরক্ষিত থেকে ও অন্যদের সচেতন করার মধ্যদিয়ে বিভিন্ন কর্মসুচি পালনের অনুরোধ জানানো হয়। সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে গৃহীত সম্ভাব্য বিভিন্ন কর্মসুচি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com