সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
যবিপ্রবিতে পিএ পদে নিয়োগ পেয়েও যোগদান করতে পারেননি মনজুরুর

যবিপ্রবিতে পিএ পদে নিয়োগ পেয়েও যোগদান করতে পারেননি মনজুরুর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পিএ পদে নিয়োগ পেলেও যোগদান করতে দেয়া হয়নি মনজুরুর রহমানকে। ভাইস চ্যান্সেলরের (ভিসি) তৎকালীন পিএস কামরুল হাসানের দাবিকৃত ১৭ লাখ টাকা দিতে না পারায় তাকে যোগদানে বাধা দেয়া হয়েছে। সোমবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন যশোর সদর উপজেলার বানিয়ালী গ্রামের অলিউর রহমানের ছেলে মনজুরুর রহমান।লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৮ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিএ পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।

প্রার্থী হিসেবে মনজুরুর রহমান আবেদন করেন। ওই বছরের ৩০ আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উর্ত্তীণ হওয়ায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার পরা তিনি পিএ পদে নিয়োগের জন্য উর্ত্তীন হন। নিয়োগ বোর্ড থেকে তাকে ৮ সেপ্টেম্বর সরাসরি এসে তাকে যোগদান করতে বলা হয়। নির্ধারিত দিনে মনজুরুর বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে গেলে তাকে সিস্টেম অনুযায়ী আসার জন্য বলা হয়। এসময় তিনি ভিসির তৎকালিন পিএস কামরুল হাসানের সাথে কথা বলেন ।

তিনি তাকে বলেন আগে ১৭ লাখ টাকা দেন তারপর চাকরিতে যোগদান করবেন। পরে তিনি ভিসির সাথে দেখা করতে গিয়েও বাধার কারণে দেখা করতে পারেননি। দেখা করার জন্য জোরাজুরি করলে তৎকালীন পিএস তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন , চাকরিতে নিয়োগের জন্য তিনি কোথাও যোগাযোগ করেনি। মেধায় পরীক্ষায় উর্ত্তীণ হয়ে চাকরি পেয়েছেন।

টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাকে পিএ পদে যোগদান করতে দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ। দীর্ঘ বছর ধরে দেনদরবার করে যোগদানে ব্যর্থ হয়ে তিনি রোববার দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগে দিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com