শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার দেবীদ্বারে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছেন জি.এস মুকুল

কুমিল্লার দেবীদ্বারে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছেন জি.এস মুকুল

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার দেবীদ্বারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে প্রতিদিন বাড়ছে মৃত্যুও। আক্রান্ত রোগীর অন্যান্য উপসর্গের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা অন্যতম। এমতাবস্থায় করোনা রোগীদের কথা চিন্তা করে গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেরম্যান প্রার্থী জি.এস মোঃ মোকবল হোসেন মুকুল এর উদ্যোগে নিজ অর্থায়নে প্রত্যান্ত গ্রাম অঞ্চলের সকল রোগীদের জন্যই বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছেন।

মঙ্গলবার সকালে উপজেলার গুনাইঘর মাদরাসা প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানের উদ্যোক্তা ও ইউপি আওয়ামী লীগের সভাপতি জি.এস মোকবল হোসেন মুকুল এর সভাপতিত্বে ও গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেল এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অক্সিজেন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আবু হানিফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এ বি.এম আতিকুর রহমান বাসার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্ঠান ঐক্য পরিষদ’র সাধারন সম্পাদক ও গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবু বিকাশ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com