শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার চান্দিনায় সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র কবর জিয়ারত করলেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল

কুমিল্লার চান্দিনায় সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র কবর জিয়ারত করলেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল


কুমিল্লা ব্যুরো:


কুমিল্লার চান্দিনায় সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র কবর জিয়ারত করলেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
সোমাবর বিকালে চান্দিনার গল্লাই গ্রামে মরহুম অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র কবর জিয়ারত করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন তিনি।
এসময় আওয়ামীলীগ প্রবীণ রাজনৈতিক নেতা ও প্রবীন আওয়ামীলীগ নেতা ও সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের নানা গুনাবলি তুলে ধরে উপস্থিতির মাঝে স্মৃতিচারন করেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। শোকাহত একমাত্র সন্তান মুনতাকিম আশরাফ টিটুকে জড়িয়ে ধরে প্রতি গভীর সমবেদনা জানান রাজী মোহাম্মদ ফখরুল।
এসময় উপস্থিত ছিলেন দেবীদ্বার ও চান্দিনা উপজেলার বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ওই রাতে রাজধানী গুনশানের আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা, পরদিন শনিবার সকাল ১১টায় চান্দিনা মহিলা কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা, দুপুর ২টায় নবাবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা, বিকাল ৫টায় গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা এবং শেষ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় চান্দিনার রাজনীতির কিংবদন্তি ওই নেতাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com