শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় জাগ্রত অক্সিজেন সেবা’য় রোটারী ক্লাবের অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

কুমিল্লায় জাগ্রত অক্সিজেন সেবা’য় রোটারী ক্লাবের অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্য অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে রোটারী ক্লাব অব কুমিল্লা।
মঙ্গলবার সকালে নগরীর তালপুকুর পাড় অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন রোটারী ক্লাব অব কুমিল্লার নব নিযুক্ত সেক্রেটারী ডা: মুর্শিফ মরিয়ম রকসি। জাগ্রত মানবিকতার পক্ষে অক্সিজেন সিলিন্ডারগুলো গ্রহন করেন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা। করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডারগুলো স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার মাধ্যমে বিতরন করা হবে।
অক্সিজেন সিলিন্ডার বিতরন শেষে রোটারী ক্লাব কুমিল্লার নবনিযুক্ত সেক্রেটারি ডা: মুর্শিফ মরিয়ম রকসি জানান, রোটারী মানুষের, রোটারী দেশের জন্য। দেশে এখন অতিমারি করোনা সংক্রমণ বেড়েছে। চারদিকে অক্সিজেনের জন্য মানুষের হাহাকার চলছে। এমন অবস্থায় ক্লাব প্রেসিডেন্ট এড.ইউনুছ ভূঁইয়ার সামনে বিষয়টি উপস্থান করলে তিনি সাথে সাথে আগ্রহ প্রকাশ করেন। পরে ক্লাব সদস্যরা মিলে ১০ টি অক্সিজেন সিলিন্ডার কিনে তা করোনা আক্রান্ত রোগীদের মধ্যে বিতরনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা সংগঠনে হস্তান্তর করা হয়েছে।
অক্সিজেন সিলিন্ডার গ্রহন শেষে জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা বলেন, রোটারী ক্লাবের উদ্যোগে এবং আগ্রহী সদস্যদের সহযোগিতায় রোটারী ক্লাব কুমিল্লার পক্ষ থেকে ১০ টা অক্সিজেন সিলিন্ডার জাগ্রত মানবিকতার অক্সিজেন সার্ভিস “ জাগ্রত অক্সিজেন সেবা”কে দেয়া হয়েছে । এমন মহতি উদ্যােগের জন্য রোটারী ক্লাব অব কুমিল্লাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তাহসিন বাহার সূচনা আরো বলেন, আমি নিজেও রোটারী ক্লাব অব কুমিল্লার একজন সদস্য। গত বছর করোনার শুরুতে জাগ্রত অক্সিজেন ব্যাংক ২২ টা অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ শুরু করে। এখন ৮৪ টা অক্সিজেন সিলিন্ডার রয়েছে। রোটারী ক্লাবের ১০ টাসহ ৯৪ টা অক্সিজেন সিলিন্ডার করোনা আক্রান্ত রোগীদের কাজে ব্যবহার করা হচ্ছে। জাগ্রত অক্সিজেন সেবা থেকে করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সেবার ধারাবাহিকতা অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com