মো: সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় করোনায় সনাক্তের সকল রেকড ভেঙ্গে একদিনে সর্বোচ্চ সনাক্ত হয়েছেন এক হাজার ১৯০ জন।
গত সোমবার বিকেল ৬টা থেকে মঙ্গলবার বিকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এক হাজার ১৯০ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন আটজন। সুস্থ হয়েছেন ৩৫৫ জন।
মঙ্গলবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় তিন হাজার ৭২০ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৯ শতাংশ। বিদেশগামী ১৫০ জন যাত্রীর করোনা পরীক্ষায় ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য একলক্ষ ২৯ হাজার ৯৫৮ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে এক লক্ষ ২৭ হাজার ১১৭ জনের। এর মধ্যে ৩১হাজার ২৭৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৭হাজার ১৭১ জন। আর মারা গেছেন ৭৫০ জন।
গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া আটজনের মধ্যে কুমিল্লা সিটি কর্পেরেশন এলাকায় তিনজন, মনোহরগঞ্জ উপজেলায় ২ জন, দাউদকান্দি, দেবীদ্বার ও বি-পাড়া উপজেলায় একজন করে মারা যান।
এদিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৩৫২ জন, আদর্শ সদরের ৩৭ জন, সদর দক্ষিন ১৬ জন, বুড়িচং ৫৫ জন, বি-পাড়া ৪২ জন, চান্দিনা ৪৫ জন, চৌদ্দগ্রাম ২৩ জন, দেবীদ্বার ৫৩ জন, দাউদকান্দি ৬৯ জন, লাকসাম ৭৮ জন, লালমাই ৪৫ জন, নাঙ্গলকোট ৬৯ জন, বরুড়া ৯৬ জন, মনোহরগঞ্জ ৩৪ জন, মুরাদনগরের ৬৮ জন, মেঘনা ২৫ জন, তিতাস ২৯ জন ও হোমনা ৫৪ জন।
Leave a Reply