মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিরøা ব্যুরো প্রধান:
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশের ১০৬ কিলোমিটার মহাসড়ক দখলে নিয়েছে ছোট যানবাহনগুলো। লকডাউনে গনপরিবহর বন্ধ থাকায় বড় সড়কে দাবড়িয়ে বেড়াচ্ছে ছোট যাবাহনগুলো।
কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রতিটি বাজার কেন্দ্রিয় গড়ে তোলা হয়েছে ছোট যানের অস্থায়ী স্ট্যান্ড। কুমিল্লা নগরের শাসনগাছা বাসটার্মিনাল এলাকায়, জাঙ্গালিয়, পদুয়ার বাজার বিশ^রোড, ক্যান্টমেন্ট, চৌদ্দগ্রাম বাজার, মিয়াবাজার, সোয়াগাজী, কোটবাড়ি বিশ^রোড, চান্দিনা, ইলিয়টগঞ্জ, গৌরপুর, দাউদকান্দি এলাকায় দখলে নিয়ে স্টান্ড করেছে এ ছোট পরিবহনগুলো। মহাসড়কে চলছে ব্যাটারী চালিত রিকসা, ভ্যান, মারতি, সিএনজি, প্রাইভেটকার, মাইক্রোসহ ছোট যানবাহনগুলো। এদিকে মহাসড়কে এ যানবাহনের জন্য বেকাদায় আছে পন্যবাহী ট্রাক, লরী, কভারভ্যানগুলো।
সোমবার নগরের শাসনগাছায় গিয়ে দেখা যায় অস্থায়ী রিকসা স্টান্ড থেকে চান্দিনা যাত্রী পরিবহনের জন্য চালকরা ডাকাডাকি করছে।
জিঙ্গেস করলে রিক্সা চালক তোফায়েল বলেন, চান্দিনা পর্যন্ত সিঙ্গেল গেলে দুইশ টাকা আরা শেয়ার করে গেলে একশ টাকা ভাড়া। মহাসড়ক দিয়ে কিভাবে যাবেন এমন উত্তরে তিনি বলেন, রিক্সা করে ভেঙ্গে ভেঙ্গে ঢাকা পর্যন্ত যেতে পারবেন।
ক্যান্টমেন্ট এলাকা থেকে চান্দিনা পর্যন্ত জনপ্রতি ভাড়া ৫০ টাকা, এক ভ্যানে চার যাত্রী নেন জানালেন ভ্যান চালক রহিম মিয়া। তিনি বলেন, চান্দিনা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত অন্য ভ্যান চালকের এলাকা তাই আমরা চান্দিনা পর্যন্ত যাই।
ক্যান্টমেন্ট এলাকা থেকে মাইক্রোতে যাত্রী নিচ্ছেন জনপ্রতি পাঁচশ আর প্রাইভেটকারে যাত্রাবাড়ি পর্যন্ত ছয়শ টাকা করে।
কুমিল্লার বুড়িচং থেকে আসা যাত্রী রফিকুল ইসলাম যাবেন ঢাকায়, চড়েছেন ভ্যান গাড়ীতে, ভ্যানে প্রথমে চান্দিনা পরবর্ত্তীতে ইলিয়টগঞ্জ এভাবে ভেঙ্গে ঢাকার উদ্যোশে রওনা দিয়েছেন খরচ বাঁচাতে।
ঢাকা থেকে কুমিল্লার চকবাজারে মাল নিয়ে আসা ট্রাক চালক জাহাঙ্গীর মিয়া জানান, সড়কে ছোট ছোট যানবাহনগুলো মানেনা কোন ট্রাফিক আইন, বোঝেনা সড়কে চলাচলের নিয়ম নীতি, যে যার মধ্যে করে গাড়ী চালাচ্ছে, এত আমাদের মহা সমস্যায় পড়তে হচ্ছে।
কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কে সকল তিন চাকার পরিবহন নিষিদ্ধ। নসিমন, করিমন, বটভটি, অটো, রিক্সা, ভ্যান যদি মহাসড়কে চলে থাকে তাহলে হাইওয়ে পুলিশ ব্যবস্থ্ ানিবে। মহাসড়কের কিছু বাজার এলাকা আমাদের অওতায় আছে। সেখানে এ যানবাহন আমরা নিয়ন্ত্রনে কাজ করছি।
ইাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার পরিদর্শক (ওসি) মোঃ আনিসুর রহমান আজকের প্রত্রিকাকে বলেন, মহাসড়কের এই নিষিদ্ধ যানবাহন নিয়ন্ত্রনের জন্য প্রতিদিনই অভিযান চালাচ্ছি, আটক করছি,মামলা দিচ্ছি। লকডাউনে গনপরিবহন বন্ধ থাকায় ছোট পরিবহনের আধ্যিপাত্য বেড়েছে সড়কে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Leave a Reply