বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে বিক্ষোভ ও মানববন্ধন

রাজাপুরে বিক্ষোভ ও মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে ইসলামিয়া ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ রাখার প্রতিবাদ এবং ও সোহাগ ক্লিনিকের পরিচালক আহসান হাবিব সোহাগসহ ৮ জনের নামে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে থানার সামনের সড়কে সাধারন জনতা ও সচেতন মহলের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ শাহজাহন মোল্লা, মুক্তিযোদ্ধা মোঃ মানিক জোম্মাদার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান ডেজলিং তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন মৃধা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জুয়েল সিকদার, বন্দর কমিটির প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির হিমু প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসি দীর্ঘদিন ধরে ন্যায্যামূল্যে ওষুধ বিক্রি ও চিকিৎসাসেবা দিচ্ছে।

কিন্তু একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দ্যেশে বার বার সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসির বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। অতিসত্ত্বর সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসিতে পূর্বের ন্যায় ওষুধ কোম্পানি গুলো ওষুধ সরবরাহ চালুর দাবি জানানো হয়। এছাড়াও আহসান হাবিব সোহাগসহ ৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের ওপর হামলার বিচার দাবি করেন। পরে ইউএনও’র কাছে গনস্বাক্ষরিত একটি স্মারক লিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com